বাগমারায় জামাতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বাগমারা প্রতিনিধি: বাগমারায় বাংলাদেশ জামাতে ইসলামী আউচপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে হাট গাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজের হলরুম অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শিশু সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার আলমগীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহযোগ অধ্যাপক ডাক্তার রেজাউল করিম মারুফ ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাগমারা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আইনুল হক।
অনুষ্ঠানে আউচপাড়া ইউয়নিয়ন জামায়াতের আমির আল আমিন হোসেনের সভাপতিত্বে ও সরকারি সেক্রেটারি মাস্টার আফজাল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ছাত্রশিবির বাগমারা থানা পশ্চিম শাখার সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি মারুফ হাসান, সাবেক সেক্রেটারি নাজমুল ইসলাম, জামায়াতে ইসলাম আউচপাড়া ইউনিয়ন শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম ও জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক আব্দুল আজিজসহ আরো অনেকে।











