ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী
সোনালী ডেস্ক: দল-মত-নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।’
আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা। এ সময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ১৯৭১ এবং ২০২৪-এ যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি।











