ঢাকা | মার্চ ২১, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

ঈদের নামাজ আদায় করেছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক

  • আপডেট: Saturday, March 21, 2026 - 4:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় নগরীর ঐতিহ্যবাহী হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদ-এ অনুষ্ঠিত ঈদুল ফিতরের প্রধান জামাতে তিনি অংশ নেন।

নামাজ শেষে রাজশাহী নগরবাসীসহ সমগ্র বাংলাদেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।