ঢাকা | মার্চ ২০, ২০২৬ - ৪:৫০ পূর্বাহ্ন

বাগমারার হাটমাধনগর চাকরিজীবী ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের ইফতার

  • আপডেট: Friday, March 20, 2026 - 3:20 am

বাগমারা প্রতিনিধি: বাগমারার হাটমাধনগর চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার হাট মাধনগর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম। বিশেষ অতিথি ছিলেন হাট গাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্র ইনচার্জ রবিউল ইসলাম।

ইসলামী ব্যাংক রাজশাহী লক্ষ্মীপুর শাখার এসপিও মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- হাট মাধনগর গ্রামের বাসিন্দ বগুড়ায় পিবিআই অফিসের এসআই মাইনুল ইসলাম, হাট মাধনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক ও বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু বাককার সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন- সিরিয়ার আর এস এম রংপুর বিভাগের আব্দুর রহমান, এরিয়া ব্যবস্থাপক সেবা ফাউন্ডেশন আলহাজ্ব কলিম উদ্দিন, ডাচ বাংলা ব্যাংকের অফিসার আব্দুল বারী, এসআই কাজী নজরুল ইসলাম থানা মান্দা, রাজশাহী জোনাল ম্যানেজার আর এফ এল কোম্পানির আব্দুর রশিদ ও ব্রাক এনজিও এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম প্রমূখ।

দোয়া পরিচালনা করেন হাট মাধনগর সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল এবিএস আব্দুর রশিদ।