ঢাকা | মার্চ ২০, ২০২৬ - ৪:৫০ পূর্বাহ্ন

কেশরহাটে অসহায় মানুষের মাঝে বন্ধু মহল ট্রাস্টের ঈদ সামগ্রী বিতরণ  

  • আপডেট: Friday, March 20, 2026 - 12:22 am

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বন্ধু মহল ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে মোহাম্মাদ আলী বাচ্চুর সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বন্ধু মহল ট্রাস্ট প্রায় ১৪০ টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করে।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ শাহিন আলম, প্রচার সম্পাদক আনছার তালুকদার স্বাধীন, সদস্য সোহেল রানা মিঠুসহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, “আমরা প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফুটানো। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”