ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ৬:৫৯ পূর্বাহ্ন

সৌদি আরবে ঈদ শুক্রবার

  • আপডেট: Thursday, March 19, 2026 - 4:13 am

সোনালী ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আর আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

বুধবার রাতে সৌদির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে পবিত্র ঈদুল ফিতর।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান হলো নবম মাস। আর শাওয়াল হলো দশম মাস। এই শাওয়াল মাসের প্রথম দিনই বিশ্বব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।