ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

মাহফুজুর রহমান রিটন প্রশাসক হওয়ায় রাজশাহীতে মিষ্টি বিতরণ 

  • আপডেট: Saturday, March 14, 2026 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার বিভাগ রাজশাহীসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকালে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এদিকে, রিটন প্রশাসক হওয়ায় রাজশাহী শহরে মিষ্টি বিতরণ করা হয়েছে। যুবদল নেতা জুবায়ের খান হৃদয়ের নেতৃত্বে উপশহর এলাকায় প্রায় শতাধিক জনসাধারণকে মিষ্টিমুখ করানো হয়। ‌

এ সময় তার সঙ্গে যুবদল নেতা সাকিব হাসান রক্তিম, শাওন হোসেন রাজ, শাহেদ হাসান রিয়াদসহ স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিষ্টি বিতরণ কালে যুবদল নেতা হৃদয় বলেন, রাজশাহী নগরীর যুব ও তরুণ সমাজের মনোভাব অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান মাহফুজুর রহমান রিটনকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেয়ায় রাজশাহীবাসী আনন্দিত এবং কৃতজ্ঞ। আমরা আশাবাদী, মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে রাজশাহী সিটি কর্পোরেশন উদ্যমী গতিতে এগিয়ে যাবে।