ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী বার সমিতির নতুন নেতৃত্বকে ইঞ্জিনিয়ার শাকিলের অভিনন্দন

  • আপডেট: Friday, March 13, 2026 - 12:00 am

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬) জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে আলহাজ আবুল কাসেম সভাপতি ও পারভেজ তৌফিক জাহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এদিকে, নব-নির্বাচিত এই নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল। এক বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি বার সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের সার্থকতা কামনা করেন।

জানা গেছে, বার সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১ পদের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পানেল। তবে সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেল থেকে এ কে এম মিজানুর রহমান জয়লাভ করেছেন।

নির্বাচন কমিশন জানান, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ আবুল কাসেম ও পারভেজ জাহেদী প্যানেলের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মাহাবুবুল ইসলাম ও মজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরী সম্পাদক সেলিম রেজা মাসুম, সম্পাদক অডিট তানভীর আহমেদ জুলেট, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন শাহজামাল ও সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার জানিজ ফাতেমা কাজল। সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিম নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা। ভোট গ্রহণ শেষে গণনা ও বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।