ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৫৯ পূর্বাহ্ন

সাপাহারে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:20 pm

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: গতকাল বুধবার আনুমানিক ভোর ৪টায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত বিজিবির একটি বিশেষ টহল দল জলশুকা গ্রামের ইদগাহ ময়দানের পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট প্রায় ১০ হাজার পিস আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার গরু মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।