ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৪৫ অপরাহ্ন

রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচন আজ

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:08 pm

স্টাফ রির্পোটার: রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন (২০২৬ সাল) আজ বৃহস্পতিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হবে।  ভোট গ্রহণের জন্য বার সমিতির ১ নং ভবনের দ্বিতীয় তলায় বুথ তৈরি করা হয়েছে।

সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত এবং ১ টা থেকে ৩০ মিনিট পর্যন্ত বিরতি শেষে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষে গণনা ও বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে ৬৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত আবুল কাসেম- পারভেজ তৌফিক জাহেদী এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির হামিদুল হক- আবু বাকার পৃথক দুটি প্যানেলে ৪২ জন এবং পৃথক ভাবে স্বতন্ত্র সভাপতিসহ সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিম এ তথ্য নিশ্চিত করেন। কমিশনের অপর দুই সদস্য হলেন কেএনএম কামরুজ্জামান বকুল ও  শামীম হায়দার দারা।

নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ টি পদে। পদগুলি হলো সভাপতি- ১ জন, সহ-সভাপতি-৩ জন, সাধারণ সম্পাদক-১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক- ২ জন, হিসাব সম্পাদক-১ জন, লাইব্রেরী সম্পাদক-১ জন, সম্পাদক অডিট-১ জন, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন-১ জন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার-১ জন এবং সদস্য পদে ৯ জন।