ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৪৩ অপরাহ্ন

মুদ্রণ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুদ্রণ মালিক সমিতি রাজশাহী শাখার দোয়া ও ইফতার মাহফিল গতকাল বুধবার রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

সমিতির রাজশাহী শাখার সভাপতি বেলাল আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী।

অতিথি ছিলেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। আরো উপস্থিত ছিলেন দি বেঙ্গল প্রেসের মালিক মুশফিকুর রহমান বাবু, সমিতির সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম কাঞ্চন, সাধারণ সম্পাদক স্বাগতম নস্কারসহ সমিতির নেতৃবৃন্দ এবং প্রেসের মালিক ও কর্মচারীবৃন্দ।