ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৩৮ অপরাহ্ন

নিয়ামতপুরে অসহায়দের মাঝে চাল বিতরণ

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:18 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।

বুধবার উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সাদেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, প্রশাসনিক কর্মকর্তা রাজু আহম্মেদ, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

ইউএনও মুর্শিদা খাতুন বলেন, অসহায়, দুস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ চাল বিতরণ করা হচ্ছে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিতরণ করা হচ্ছে।