ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:৩৪ পূর্বাহ্ন

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রস্তুতিমূলক সভা

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:06 pm

স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপপরিচালক, স্থানীয় সরকার জাকিউল ইসলামের সঞ্চালনায় উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস আই এম রেজাউল করিমসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ ও নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।