ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:১০ পূর্বাহ্ন

চারঘাটে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

  • আপডেট: Wednesday, March 11, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার নাওদাড়া মুক্তারপুর গ্রামে এই অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন চারঘাটের ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের  শাকিল (৩১) ও শিমুলিয়া গ্রামের রাজু আহমেদ (৪২)। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।