ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৬ পূর্বাহ্ন

রাজশাহী বার সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 12:35 am

স্টাফ রিপোর্টার : রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ১ নং বার ভবনের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি আলহাজ আবুল কাসেম। মাহফিলে সমিতির মরহুম সদস্য, সদস্যদের আত্মীয়-স্বজনদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অ্যাড. সোয়াইব আকতার।

অনুষ্ঠান সঞ্চালন করেন বার সমিতির সাফিউল ইসলাম জ্যোতি। উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জমসেদ আলী, জেলা পিপি রইসুল ইসলাম, আইনজীবী আবু মোহাম্মদ সেলিম, পারভেজ তৌফিক জাহেদী, জানে আলম প্রমুখ।