ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে কর্মী হত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 12:11 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও মসজিদের মুয়াজ্জিন আলাউদ্দিনকে নৃশংস ও বর্বরোচিতভাবে হত্যার প্রতিবাদে বিক্ষাভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী ও মোহনপুর উপজেলা শাখা।

গতকাল সোমবার দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার ও মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় বিক্ষাভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

তিনি বলেন, আমাদের ভাই আলাউদ্দিনকে হত্যার দুইদিন হয়ে গেলো কোনো আসামি এখনো গ্রেপ্তার হয়নি এটা খবুই উদ্বেগের। আমি প্রশাসনকে বলবো আসামি গ্রেপ্তারে কোনো ধরনের গড়িমসিকে বরদাস করা হবে না।

মুজিবুর রহমান আরো বলেন, আজ আমাদের সমাজে হত্যার বিচার করার জন্য আল্লাহ প্রদত্ত আইন চালু না থাকার কারনে হত্যাকাণ্ড নিয়ন্ত্রণ করা যায় না। যদি আল্লাহর আইন চালু হয়, সমাজ থেকে, হত্যা,যিনা, ব্যাভিচার, দুর্নীিতি,ঘুষ নিমিষেই শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, “সবার আগে বাংলাদেশ” স্লোগান দেয়ার পরও বিএনপি বাস্তবে খুন ও সহিংসতার রাজনীতি শুরু করেছে- এই ঘটনা তারই প্রমাণ। রাজশাহীর রাজনৈতিক অঙ্গন ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ হলেও কিছু দুষ্কৃতিকারী এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন-পরবর্তী সময় থেকে বিভিন্ন স্থানে উত্তেজনা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যার ফলশ্রুতিতে এ ধরনের দুঃখজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তুজা, রাজশাহী মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যাবসা কল্যাণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন প্রমুখ।

অপরদিকে মোহনপুর উপজেলার কেশরহাটে বিক্ষাভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ উপজেলা জামায়াতের আমির আব্দুল আওয়াল এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুল খালেকসহ দলীয় নেতাকর্মীরা।