ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৩:১৮ পূর্বাহ্ন

তানোর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট: Tuesday, March 10, 2026 - 12:02 am

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে তানোর আব্দুল্লাহ কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু।

তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন আল মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোখছেদ আলী।

উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মোজাম্মেল হক, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রেজা, তানোর প্রেস ক্লাবের উপদেষ্টা কৃষিবিদ আব্দুল মান্নান, ডিএসবির এসআই দেলোয়ার হোসেন প্রমুখ।

এসময বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।