রাজশাহী বার নির্বাচনে আবুল কাসেম-পারভেজ জাহেদীকে নির্বাচিত করার আহ্বান
স্টাফ রিপোর্টার : রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচন (২০২৬) উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আবুল কাসেম- পারভেজ তৌফিক জাহেদী প্যানেলের পরিচিতি সভা রোববার রাজশাহী বার সমিতির ১ নং ভবনে অনুষ্ঠিত হয়।
বারের সাধারন সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর আহ্বায়ক জমসেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভাটি পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব আব্দুল মালেক রানা।
এতে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী আলহাজ আবুল কাসেম, সাধারণ সম্পাদক প্রার্থী পারভেজ তৌফিক জাহেদী, পিপি রইসুল ইসলাম, মহানগর পিপি আলী আশরাফ মাসুম, জানে আলম, নুর-এ কামরুজ্জামান ইরান প্রমুখ।
বক্তারা রাজশাহী বারের উন্নয়নের গতি অব্যাহত রাখতে আগামী ১২ মার্চ নির্বাচনে আবুল কাসেম- পারভেজ তৌফিক জাহেদী প্যানেলকে নির্বাচিত করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানান।











