ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম

মাদকবিরোধী অভিযানে ৩ জনসহ গ্রেপ্তার ১৬

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:14 pm

স্টাফ রিপোর্টার:  রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িরা হলেন- রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের  জিল্লুর রহমানের ছেলে মো: বাবু (৪০), একই থানার নতুন বুধপাড়া গ্রামের মৃত আমিন আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮) এবং একই এলাকার মৃত হাশেমের ছেলে সাইফুল ইসলাম ওরফে সুমন (৩৪)। গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৫০ গ্রাম গাঁজা ও ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।