ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:05 pm

বাঘা প্রতিনিধি: শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার বাঘা পৌর সভার ৬ নং ওয়ার্ডের বাজুবাঘা নতুন পাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়ির আঙ্গিনায় অভিভাবকদের সাঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক শিখা প্রকল্প বাঘা অয়োজনে সকাল ১০ টায় ব্র্যাক শিখা প্রকল্প বাঘা প্রগ্রাম অফিসার সাবির হোসেন অভিভাবকদের উদ্দেশে বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্র-ছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে।