বাঘায় আশার ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প উদ্ধোধন
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গতকাল রোববার এনজিও সংস্থা আশা বাঘা ব্রাঞ্চ অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প উদ্ধোধন করা হয়েছে। ৮ থেকে ১০ মার্চ এ ফিজিওথেরাপি ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।
সকাল সাড়ে ১০টায় আশা বাঘা ব্রাঞ্চ ১,২ অফিস কার্যলয়ের আয়োজনে এ তিনদিন ব্যাপী ফিজিওথ্যারাপি উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাঘা পৌর শাখা বিএনপির সভাপতি কামাল হোসেন। এস,আর, এম আশা বাঘা অঞ্চল আবুল বাশার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবুল ইসলাম, সাংবাদিক লালন উদ্দীন, আশা-১ বাঘা ব্রাঞ্চ সিনিয়র ম্যানেজার অসিত কুমার দাস, আশা-২ বাঘা ব্রাঞ্চ সিনিয়র ম্যানেজার আব্দুল হামিদ, সাংবাদিক লালন উদ্দীন প্রমুখ।











