ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম

পোরশায় জামায়াতের ইফতার মাহফিল

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:03 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল করা হয়েছে।

রোববার কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন দলটির উপজেলা আমির মাও: সাগর আলী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসম সায়েম।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাসির উদ্দিন এবং কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল আলম।

উপজেলা জামায়াতের সেক্রেটারী শরিফুল ইসলামের পরিচালনায় এতে উপজেলা বিএনপির সহসভাপতি শাহাজামাল শাহ চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলন নেতা মাও: আব্দুল হক শাহ্, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতের নায়েবে আমির আলাউদ্দিন, সাবেক আমির আব্দুছ ছালাম, জামায়াতের আইবিডাব্লিউএফ বিভাগের জেলা সহ-সভাপতি ও উপজেলা সভাপতি নুরনবীসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ইফতারে অংশগ্রহণ করেন।