ঢাকা | মার্চ ৯, ২০২৬ - ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম

অ্যাড. আব্দুল আহাদ মন্ডলের মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সিনিয়র আইনজীবী মরহুম আব্দুল আহাদ মন্ডল গত শুক্রবার সকাল সোয়া ৭ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহে—– রাজেউন)।

আব্দুল আহাদ মন্ডলের মৃত্যুতে রোববার রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে তার এজলাস কক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।

সভায় মরহুম আইনজীবীর কর্মময় জীবনের উপর বিস্তারিত আলোচনা করেন রাজশাহীর সিনিয়র জেলা জজ এ. এইচ. এম মাহমুদুর রহমান এবং রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব এড. আবুল কাসেম। মরহুম আইনজীবীর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী সারোয়ার জাহান তুহিন। সভায় বিভিন্ন আদালতের বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

পরে বার এসোসিয়েশনের ১ নং ভবনের হল ঘরে বার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এড. আবুল কাসেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমসেদ আলীর পরিচালনায় শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় মরহুম আইনজীবীর কর্মময় জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন এড. মুনছুর রহমান, এড. আব্দুল মতিন চৌধুরী রুমি, এড. পারভেজ তৌফিক জাহেদী, এড. আবদুল মালেক রানা প্রমুখ আইনজীবী।

বক্তাগন বলেন মরহুম আইনজীবী একজন সৎ, দক্ষ এবং ভালো মানুষ ছিলেন। সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং মরহুম আইনজীবীর বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন বিজ্ঞ আইনজীবী হাফেজ মোঃ শুয়াইব আকতার।