ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৬ পূর্বাহ্ন

মোহনপুরে মৃত্যুকে কেন্দ্র করে বাড়ি-ঘরে অগ্নিসংযোগকারীদের শাস্তি চান চাঁদ

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:33 pm

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এমপি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, ‘‘রাজশাহীর মোহনপুর উপজেলার সাকোয়া গ্রামের ঈদগাহে ঈদের নামাজে ইমাম নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীর দুটি পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

এসময় ওই গ্রামের মালা বক্সের ছেলে আলাউদ্দিন বুকে ব্যথা অনুভর করে নিজ বাড়িতে চলে যায়। এরপর বুকের ব্যথা বৃদ্ধি পেলে পরিবারের সদ্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষন পরে তিনি হার্ট স্ট্রোক করে মারা যান।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘এ ঘটনাকে কেন্দ্র করে একটি পক্ষ নিরিহ কয়েকজন গ্রামবাসীর ঘর বাড়িতে আগুন দিয়ে পরিস্থিতি জটিল করে।এই ঘটনায় চরম উদ্বেগ ও দু:খ প্রকাশ করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাদ এমপি।’’

এমন ঘটনায় যিনি মারা গেছেন তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিজ্ঞপ্তিতে চাঁদ বলেন, ‘‘এমন মৃত্যু কোনভাবেই কাম্য নয়। এই মৃত্যুর পেছনে যদি কেউ জড়িত থাকে দ্রুত সময়ের মধ্যে সঠিকভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

সেই সাথে এ ধরনের মৃত্যুকে কেন্দ্র করে নিরিহ কয়েক জন গ্রামবাসীর বাড়ি ঘরে আগুন দেয়ার ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় যারা জড়িত রয়েছেন ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধেও কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।’’

সোনালী/জগদীশ রবিদাস