ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৪:৩৬ পূর্বাহ্ন

প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সভা ও ইফতার মাহফিল

  • আপডেট: Sunday, March 8, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রোববার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও  জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার আয়োজনে জরুরী সাধারন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান রাজশাহী শাখার সভাপতি ডা: ডি এম জহুরুল ইসলাম।

অতিথি ছিলেন সহ সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক খন্দকার হাসান কবির। উপস্থাপনা করেন সহ সভাপতি ডা: শেরশাহ। বাৎসরিক হিসাব উপস্থাপনা করেন কোষাধ্যক্ষ জহির উদ্দিন।