ঢাকা | মার্চ ৭, ২০২৬ - ১০:৪৯ পূর্বাহ্ন

বাগমারায় শিশুকে বলাৎকারের চেষ্টা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট: Saturday, March 7, 2026 - 12:28 am

এফএনএস: রাজশাহীর বাগমারা উপজেলায় আবারও এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনির পর অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রামরামা খরাদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্থানীয় সূত্রে জানা যায়, রামরামা খরাদীপাড়া গ্রামের আব্দুস সালাম (৭০) এর বাড়িতে ভাড়া থাকতেন ইমরান হোসেন আলভি (১৭)। তার পিতা গোলাম মোস্তফা। তার বাড়ি বাগমারা উপজেলার সাজুড়িয়া দত্তপাড়া গ্রাম। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে ইমরান হোসেন কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয়। সেখানে তাকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা অভিযুক্ত ইমরান হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাগমারা থানার ওসি সাইদুল আলম বলেন, ঘটনাটি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।