জামায়াত ও শিবিরের পৃথক ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: ইয়াতিম শিশুদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
গতকাল শুক্রবার নগরীর শিরোইলে জামায়াতে ইসলামীর মহানগরী কার্যালয় প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শতাধিক এতিম শিশু ইফতারে অংশ নেন।
মহানগরী জামায়তের নায়েবে আমির অ্যাড. আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক হাফেজ নুুরুজ্জামান প্রমুখ।
এদিকে গতকাল শুক্রবার মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আয়োজিত এ ইফতার মাহফিলে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর ইমরান নাজির, বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারি ডা: সাখওয়াত হোসেন।











