ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Sunday, March 1, 2026 - 10:01 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে আড়ানী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল বিশ্বাস। অভিযানে পাল মিষ্টান্ন ভাণ্ডারকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই এন্টারপ্রাইজের ৫ হাজার জরিমানা করা হয়।

জানা গেছে, পাল মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা এবং ভাই ভাই এন্টারপ্রাইজের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, টালি খাতায় হিসাব লিপিবদ্ধ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল বিশ্বাস জানিয়েছেন।