ঢাকা | মার্চ ২, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

তানোরে শতাধিক পদের দায়িত্বে ইউএনও

  • আপডেট: Sunday, March 1, 2026 - 9:41 pm

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহীর তানোর উপজেলার শীর্ষ ৫ পদসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান।

শীর্ষ পদগুলোর মধ্যে রয়েছে- তার নিজের পদ তানোর উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত দায়িত্বে রয়েছেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে, সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ডের) দায়িত্বে, মুন্ডুমালা পৌর সভার মেয়রের দায়িত্বে প্রশাসক ও তানোর পৌর সভার মেয়রের দায়িত্বে প্রশাসক। এই শীর্ষ ৫টি পদসহ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে রয়েছেন তিন।

গত বৃহস্পতিবার তানোর সহকারী কমিশনার ভূমি প্রশিক্ষণে ঢাকায় যাওয়ার সময় সহকারী কমিশনার ভূমি ও মুন্ডুমালা পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খানের কাছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যর্থনের পর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তানোর এবং মুন্ডুমালা এই দুই পৌরসভার মেয়রদের অপসারণের পর থেকে তানোর পৌরসভা ও উপজেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার। অপরদিকে মুন্ডুমালা পৌর সভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন তানোর সহকারী কমিশনার (ভূমি)।

তানোর ইউএনও অফিসের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউএনও মহাদয়, নিষ্ঠাবান ও একজন সৎ মানুষ এবং কাজগুলো খুব ভালো বুঝেন। অঝথা কোন সেবা গ্রহীতাকে হয়রানি করা পছন্দ করেন না। এমন অফিসার পাওয়া ভাগ্যের ব্যাপার বলেও জানান তিনি। তানোর পৌর সভার এক কর্মকর্তা বলেন, যেকোন কাজে কাউকেই অঝথা হয়রানি করেন না এবং কঠোর পরিশ্রমি একজন অফিসার নাঈমা খান।

রোববার দুপুরে তানোর উপজেলা নির্বাহী অফিসে গিয়ে দেখা গেছে, বিভিন্ন কাজে আসা লোকদের সেবা প্রদান করছেন। অফিসের কাজের পাশাপাশি বিভিন্ন কাজে আসা লোকদের সাথেও খুব সুন্দর ভাবে কথা বলে তাদের কাজ করে দিচ্ছেন সিরিয়াল অনুযায়ী।

এসময় তানোর পৌর সভার এক কর্মকর্তা ও কর্মচারীর ফাইল দেখে কাজ করে দিলেন। এসময় আরো বেশ কিছু লোক কক্ষের গেট থেকে বাইরের বারান্দায় অপেক্ষা করছেন ইউএনও’র সাথে দেখা করার জন্য।

এক সেবা গ্রহীতা বলেন, উনার কাছে কোন কাজে গেলে উনি? (ইউএনও) সবার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং কাজ হোক আর না হোক সুন্দরভাবে কথা বলেন। সব মিলিয়ে নিষ্ঠা ও সততার সাথে নিজের দায়িত্ব পালন করছেন তিনি। তানোর উপজেলায় কলেজ রয়েছে ১৪টি, মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭৬টি মাদ্রাসা রয়েছে ২৮টি এবং প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১শ ২৮টি।

তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, সরকারি অর্পিত দায়িত্ব পালনে সর্বদা প্রস্তুত রয়েছি, অনেকগুলো দপ্তরের দায়িত্বভার পড়ায় পরিশ্রম একটু বেশি করতে হচ্ছে। তবে, সিরিয়াল অনুযায়ী কাজ করলে সমস্যা হবে না বলেও জানান তিনি।