ঢাকা | মার্চ ২, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট: Sunday, March 1, 2026 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলাতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে পুঠিয়া থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিকের ছেলে মোহাম্মদ বেল্লাল (৩৪), এবং পুঠিয়া থানার বড় কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের ছেলে মেহেদী হাসান (২৮)।

আসামিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

প্রশাসন সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।