ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

বাঘায় জনতার কাতারে ইফতার করলেন এমপি আবু সাঈদ চাঁদ

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:12 pm

লালন উদ্দীন, বাঘা থেকে: রাজশাহীর চারঘাট-বাঘা থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ মঞ্চে না বসে জনতার কাতারে ইফতার করে এলাকায় যেমন আলোচিত হয়েছেন, অন্য দিকে হয়েছেন ব্যাপক প্রশংসিত। গতকাল শনিবার বাঘা উপজেলা বিএনপি এবং বাঘা ও আড়ানী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি।

বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে আয়োজিত সভায় আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপি নির্বাচন পূর্ব ইশতেহারে যেসব কথা দিয়ে ছিলেন তার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপিতে নতুন করে কোন গডফাদারের জন্ম হবে না। আমি তার সাথে একমত। আমি যতদিন সংসদ সদস্য আছি, চারঘাট-বাঘায় কোন সন্ত্রাসী থাকবে না। থাকবে না মাদকের কোন কারবার। তিনি মহান সৃষ্টি কর্তার কাছে সবাইকে সাথে নিয়ে উন্নয়ন মূলক কাজ করার ফরিয়াদ জানান।

তিনি পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে বলেন, আমি কড়া নির্দেশ দিয়ে গেলাম কোন মাদককারবারী এবং নেশা খোরের জায়গা আমার উপজেলায় থাকবে না। সে যেই হোক না কেন, আপনারা তাকে আইনের আওতায় এনে সাজা দিবেন। তিনি জনতার উদ্দেশে বলেন, আপনারা যে আশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেই আশা আমি পূরণ করে মরতে চাই। আপনারা আজকের পবিত্র ইফতার মাহফিল থেকে আমার জন্য দোয়া করবেন।

এদিকে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বিশেষ অতিথিদের সাথে মঞ্চে না বসে সাধারণ জনতার সাথে মাটিতে বসে ইফতার করায় তিনি এলাকায় ব্যাপক আলোচিত হয়েছেন। তাঁর এরূপ ঘটনায় একদিকে যেমন তিনি প্রশংসিত হয়েছেন, অন্য দিকে তাকে নিয়ে আলোচনা শরু হয়েছে বাঘার সর্বস্থরের জনসাধারণের মধ্যে।

লোকজন বলছেন, এতোদিন শুনে এসছি, তিনি দীর্ঘ সময় কারাগারে থাকা একজন ত্যাগী নেতা। আজকে তার প্রমাণ নিজ চোখে দেখতে পেলাম। বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বাঘা পৌর সভার সাবেক প্যানেল মেয়র তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র  জাকিরুল ইসলাম বিকুল।