পবা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: রাজশাহী-০৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এই সংসদীয় অঞ্চলের উন্নয়ন কাজ আরম্ভ করা হবে। গতকাল শনিবার বিকেলে পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে উন্নয়ন ও অন্যান্য কাজগুলো সম্পাদন করা হবে। বাংলাদেশের ইতিহাসের বিরল দুইজন নেতা হচ্ছেন বাংলার রাখাল রাজা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আরেকজন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁরা উভয়ে চিরবিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু তাঁদের রেখে যাওয়া কাজগুলো দিনরাত পরিশ্রম করে বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদেরই সুযোগ্য জেষ্ঠ্য পুত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দোয়া করা হয়। শেষে মাঠে উপস্থিত জনগণকে নিয়ে তিনি একসাথে ইফতার করেন।
পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র আলহাজ্ব শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুল মান্নাফ মুন্নাফ, আব্দুস সালাম, আব্দুল হালিম, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন ও সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামিজ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার হোসেন প্রমুখ।











