ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচনোত্তর গণসংযোগ

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:05 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা ছাওড় ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও মশিদপুর হাটে নির্বাচনোত্তর গণসংযোগ করেছেন নওগাঁ-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত তিনি ওই গণসংযোগ করেন।

গণসংযোগকালে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, জনগণকে নিয়ে বর্তমান সরকার কাজ করবে। জনগণের জন্যই বিএনপি। এই আসনের তিন উপজেলার বিভিন্ন উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাবেন। তিনি নির্বাচিত হওয়ায় স্থানীয়দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী পাঁচ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে সংসদ সদস্যকে বেজোড়া মোড়ে স্বাগত জানান।