ঢাকা | মার্চ ১, ২০২৬ - ১২:২৪ পূর্বাহ্ন

পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারি আটক

  • আপডেট: Saturday, February 28, 2026 - 10:03 pm

পাবনা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামের এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি হাটখোলা ক্যাম্পের সদস্যরা।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার পশ্চিম উচনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। আটক স্বর্ণ পাচারকারী মতিয়ার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের আওতাধীন হাটখোলা বিওপির পশ্চিম সীমান্তের টহলদল দায়িত্ব পালনকালে আটক মিন্টু সাইকেল চালিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয়।

এ সময় সীমান্ত পিলার ২৮১/১৫ এস ৯শ গজ বাংলাদেশ অভ্যন্তরে মিন্টুর শরীর তল্লাশি করে ৫টি স্বর্ণের বার ও বাইসাইকেলসহ তাকে আটক করে বিজিবি। হাটখোলা বিওপির সুবেদার এনামুল হক বলেন, উদ্ধার স্বর্ণবার ও পাচারকারীকে জয়পুরহাট ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হয়েছে।