দুর্গাপুরে আলু মৌসুমের উদ্বোধন
দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে নিগার কোল্ডস্টোরেজ আলু মৌসুম ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে পৌরসদর শালঘরিয়ায় নিগার কোল্ডস্টোরেজ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিগার কোল্ডস্টোরেজ ব্যবস্থাপক আয়নাল হক।
এসময় শাহিনুর ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন নিগার কোল্ডস্টোরেজের পরিচালক নুরুজ্জামান লিটন, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মোবাশ্বির হোসাইন মোবিন, সুধীজনদের পক্ষ থেকে আনিছুর রহমান। সবশেষ দোয়া অনুষ্ঠানে মাওলানা রফিকুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এতে বিভিন্ন এলাকার আলুচাষিগণ উপস্থিত ছিলেন।











