ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

রহনপুরে মানবতার সেবায় সংগঠনের ইফতার মাহফিল

  • আপডেট: Friday, February 27, 2026 - 10:07 pm

গোমস্তাপুর (চাঁপাই) প্রতিনিধি: মানবতার সেবায় রহনপুর ৬ষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে মতবিনিময় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

মানবতার সেবাই রহনপুর এর সভাপতি সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম। আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র তারিখ আহমদ, মতিউর রহমান, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সারিকুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস তরিকুল ইসলাম বকুল, বিশিস্ট চাল ব্যবসায়ী মেসার্স রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিকসহ সংগঠনের সদস্যবৃন্দ।