ভূমিমন্ত্রী মিনুকে হার্ট ফাউন্ডেশন নেতৃবৃন্দের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুযোগ্য নেতৃত্বে রাজশাহী তথা সারা দেশে ভূমি সেবার ব্যাপক উন্নয়ন হবে এবং মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি হাসেন আলী, হার্ট ফাউন্ডেশনের পরিচালক ডাঃ রইস উদ্দিন, পরিচালক হবিবুর রহমান, সেক্রেটারি খন্দকার মিজানুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক-১ লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক -২ স্বপন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন, নির্বাহী সদস্য সেলিম রেজা খান, ডা: মনিরুজ্জামান প্রমুখ।

আরটিজেএ
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ)-এর নেতৃবৃন্দ গতকাল ভূমিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে আরটিজেএ-এর নেতারা ফুলেল শুভেচ্ছা জানান ও মন্ত্রণালয়ের নিজ কাজে মন্ত্রীর সফলতা ও শুভকামনা করেন।
এ সময় আরটিজেএর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











