নগরীতে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ২৪ জন
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।
মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।











