ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ১২:১৩ পূর্বাহ্ন

চারঘাটে ইসলাম ধর্ম গ্রহণ করল হিন্দু পরিবার, আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট: Friday, February 27, 2026 - 10:14 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে এক হৃদয়ছোঁয়া দৃশ্যের সাক্ষী হয়ে থাকলো চারঘাটবাসী। চারঘাট পৌরসভার মিয়াপুর হঠাৎ পাড়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুর্জয় কুমার হিন্দু সনাতন ধর্ম থেকে নিজের ইচ্ছায় এক সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

শুক্রবার দুপুরে পবিত্র জুম্মার নামাজ চলাকালীন সময় মুসল্লিগণের উপস্থিতিতে ও চারঘাট কেন্দ্রীয় মডেল মসজিদের ইমাম মোহাম্মদ আতিকুর রহমান দুর্জয় কুমারকে কালিমা পাঠ করান।

ইসলাম শরীয়াত মোতাবেক তাদের নাম রাখা হয় দুর্জয় কুমার পরিবর্তে আব্দুল্লাহ, তার স্ত্রীর নাম রাখা হয় আমেনা, ছেলে আব্দুর রহমান ও মেয়ে ফাতিমা। দুর্জয় কুমার বলেন, হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মের ভালোবাসা ও আদর্শ অনুপ্রেরণায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। মসল্লিগণের উপস্থিতিতে ইসলাম ধর্ম গ্রহণ করায় আব্দুল্লাহ পরিবারকে তাদের ব্যবসা ও কর্ম জীবনযাপন করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে চারঘাট পৌরসভার সাবেক মেয়র ও চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তারা আমার কাছে এসেছিলেন। তাদেরকে সার্বিক সহযোগিতার বিষয়ে আশ্বস্ত করেছি।