ঢাকা | ফেব্রুয়ারী ২৮, ২০২৬ - ২:৩৪ পূর্বাহ্ন

রাজশাহীর বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

  • আপডেট: Friday, February 27, 2026 - 10:12 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলার খোলাবোনা নিঝুমপল্লীর বাসিন্দা বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ সিপিএসসি ও র‌্যাব-১ সিপিএসসি যৌথভাবে এ অভিযান চালায়। গ্রেপ্তার চারজন হলেন- মিলন ওরফে মিলু (৫২), সুমন (১৯), কাওছার হোসেন (২৫) ও মিল্টন (৩০)। পবার খোলাবোনা এলাকার বাসিন্দা তারা। শুক্রবার বিকেলে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ ফেব্রুয়ারি বাহারুলের বাড়িতে ঢুকে আসামিরা তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। আসামিরা আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর এজাহারভুক্ত এই আসামিদের রাজশাহীর দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।