নওহাটা ৭নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: নওহাটা পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বায়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি রাজশাহী জেলার সাবেক যুগ্ম-সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু। নওহাটা পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন এর সভাপতিত্বে ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, নওহাটা পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর জিন্নাহ, বড়গাছী ৭নং ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য গোলাম মোস্তফা, বিএনপি নেতা জালাল উদ্দীন, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, নওহাটা পৌরসভা বিএনপি নেতা ফাহিম সরকার, বিএনপি যুবনেতা মিঠু, যুবনেতা মেহেদী হাসান বাবু, পবা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফজলুল হক বাবুল, রিপনসহ নওহাটা ৭নং ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।











