ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৬ - ১:১৬ পূর্বাহ্ন

বার সমিতির নির্বাচনে দাখিল সকল মনোনয়নপত্র বৈধ্য

  • আপডেট: Thursday, February 26, 2026 - 10:11 pm

স্টাফ রির্পোটার: রাজশাহী এডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচনে (২০২৬ সাল) দাখিল সকল মনোনয়নপত্র বৈধ্য মর্মে মনোনীত হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেন। নির্বাচন কমিশনার  শেখ মোঃ জাহাঙ্গীর আলম সেলিম এতথ্য নিশ্চিত করেন। এসময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য এএনএম কামরুজ্জামান বকুল ও শামীম হায়দার দারা উপস্থিত ছিলেন।

কমিশন সূত্র জানায় গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২১ পদের বিপরীতে ৪৭ জন মনোনয়ন দাখিল করেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত আলহাজ আবুল কাসেম ও পারভেজ তৌফিক জাহেদী প্যানেলের পক্ষ থেকে ২১ পদের বিপরীতে ২১ জন  এবং গনতান্ত্রিক আইনজীবী সমিতি প্যানেলের  হামিদুল হক- আবু বাকার এর নেতৃত্বাধীন প্যানেলের পক্ষ থেকে ২১ পদে মনোনয়নপত্র দাখিল করা হয়।

এছাড়াও এবার স্বতন্ত্রভাবে সভাপতি পদে এনামুল হক (২) এবং সাধারন সম্পাদক পদে মাহমুদুর রহমান রুমন, আতিকুর রহমান ইতি, ওয়াশিংটন ওয়াশিম ৩ জন প্রার্থী স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্রভাবে লাইব্রেরী সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন ফরুক হোসেন।

পদগুলি হলো সভাপতি- ১ জন, সহ-সভাপতি-৩ জন, সাধারন সম্পাদক-১ জন, যুগ্ম সাধারন সম্পাদক- ২ জন, হিসাব সম্পাদক-১ জন, লাইব্রেরী সম্পাদক-১ জন, সম্পাদক অডিট-১ জন, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন-১ জন, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার-১ জন এবং সদস্য পদে ৯ জন। ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।