ঢাকা | ফেব্রুয়ারী ২৬, ২০২৬ - ১১:৪৪ অপরাহ্ন

স্বল্পমূল্যে মিলছে বাহারি ইফতার

  • আপডেট: Thursday, February 26, 2026 - 9:33 pm

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসে নগরীর বোয়ালিয়া থানার মোড় এলাকায় জমে উঠেছে স্বল্পমূল্যে বাহারি ইফতার সামগ্রী বেচাকেনা।

এই মোড়ে রয়েছে গোলাপ মামা’র বেস্টুরেন্ট, খাজানা ও আলিফ সুইটস এন্ড রেস্টুরেন্ট। নগরীর অন্যান্য মোড়ের ইফতার সামগ্রীর চেয়ে এই মোড়ে দাম তুলনামূলক কম হওয়ায় এখানকার ইফতারের চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে। অনেকেই ইফতার কিনতে এই এলাকায় ভিড় জমাচ্ছেন। বিকাল হলেই শুরু হয় এই ভিড়, চলে আজানের পূর্ব পর্যন্ত। দাম কম হওয়ায় মধ্যবিত্ত মানুষের চাহিদা মেটায় এই এলাকার বাহারী ইফতার সামগ্রী।

এখানে পিয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি, বুদিয়া, আলুর চপ, মাংসের চপ, মুড়ি, খেজুরসহ অন্যান্য সামগ্রী রয়েছে। গোলাপ মামার রেস্টুরেন্টে ইফতারির আইটেম বেশি থাকায় ক্রেতাদের ভিড় বেশি। এখানে খিচুড়ী-ডিমের প্যাকেট ৪৫ টাকা, হালিম এক বাটির মূল্য ৬০ টাকা।

খাজানায় তানদুরী ৬০ টাকা, ফিরনী ৩০ ও মাঠা পাওয়া যায়। আলিফ সুইটে সবজি খিচুরী ৩০, সাধারণ খিচুরী ২০ টাকা, আরো পাওয়া যায় তিলের সুস্বাদু গজা। এলাকার রোজাদারগণ বলেন এক এলাকাতেই সব ধরনের সামগ্রী পাওয়ায় আমাদের অন্যস্থানে যাওয়ার প্রয়োজন হয় না।