ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৬ - ২:৩৮ পূর্বাহ্ন

পোরশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

  • আপডেট: Thursday, February 26, 2026 - 9:49 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ভেকু ইঞ্জিন দিয়ে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিলা ফেরদৌস।

কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার গোপন সংবদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাঙ্গুরিয়া মৌজা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই জরিমানা আদায় করা হয়।

এসময় মাটি কাটা বন্ধ করে দেয়া হয়। অপরদিকে, দোকানে মূল্য তালিকা না থাকা ও এ্যাডিট করে শিশু খাদ্যের মূল্য বৃদ্ধির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাইগাছী বাজারের নজরুল ইসলামের দোকান থেকে ৫ হাজার টাকা, রেজাউল ইসলামের দোকান থেকে ৫ হাজার টাকা এবং রমজান আলীর নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিলা ফেরদৌস জানান, প্রাথমিকভাবে জরিমানা আদায় পূর্বক সকল দোকানদারকে ও ভেকু চালককে শতর্ক করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।