মোহনপুরে ৫০ দরিদ্র নারী পেল ছাগী
ভ্রাম্যমান প্রতিনিধি: বুধবার মোহনপুর আর এস ডিপি এনজিওর উদ্যোগে দরিদ্র মহিলাদের মাঝে ৫০টি ছাগী বিতরণ করা হয়।
বেলা ১১টার সময় আরএস ডিপির প্রধান কার্যালয়ে বিতরণ অনুষ্ঠান হয়েছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক জাহাঙ্গীর সেলিম।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপক ওয়াসিউর বারি। বিশেষ অতিথি ছিলেন আরএসডিপি এনজিওর আঞ্চলিক ব্যবস্থাপক সুমন চন্দ্র সরকার ও এনজিওর সহ-সভাপতি খন্দকার পলাশ মাহমুদ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর ১৩তম আর্থিক অনুদানে মহিলাদের মাঝে ২৫ জনকে দুটি করে মোট ৫০টি ছাগল কর্মসূচির আওতায় বিতরণ করা হয়।
এদিকে, রাজশাহীর মোহনপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামে গবাদিপশুর সংক্রামক রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করেছে বুরো বাংলাদেশ। সংস্থাটির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ঝগঅচ প্রকল্পের আওতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। গত মঙ্গলবার আয়োজিত এই কর্মসূচিতে গ্রামের বহু ক্ষুদ্র ও প্রান্তিক খামারি অংশ নেন।
তারা তাদের গরু, ছাগল ও মহিষকে বিভিন্ন সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক টিকা নেন। টিকাদান কার্যক্রম পরিদর্শন ও খামারিদের সঙ্গে মতবিনিময় করেন বুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবু সাঈদ সিকদার। এছাড়া উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহরিয়ার কামাল, এলাকা ব্যবস্থাপক এম এ আওয়াল, মোহনপুর শাখা ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ এবং আঞ্চলিক কৃষি কর্মসূচি সংগঠক রাশিদুল ইসলাম।











