ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৬ - ১১:৩১ অপরাহ্ন

পোরশা-নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, February 25, 2026 - 9:55 pm

পোরশা ও নিয়ামতপুর প্রতিনিধি: নওগাঁর পোরশা ও নিয়ামতপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণের সাথে মতবিনিময় করেছেন নওগাঁ-১ আসনে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

পোরশা প্রতিনিধি জানান, গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।

এসময় কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, এলজিআরডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ কর্মকর্তা ও বিভিন্ন ইউপির প্যানেল চেয়ারম্যানগণ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ চৌধুরী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে নিয়ামতপুর প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরেও নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সঙ্গে উপজেলা প্রশাসন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভার শুরুতে ফুল ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্ব দেয়া হয়।