ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

ভূমিমন্ত্রীকে রেশম শিল্প মালিক ও বিসিক শিল্প মালিক সমিতির অভিনন্দন

  • আপডেট: Sunday, February 22, 2026 - 10:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় রেশম শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন জানানো বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ রেশম মালিক সমিতির সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মুন্না, সহ-সভাপতি সাজ্জাদ আলী,  নিলুফা ইয়াসমিন, সহ-সভাপতি তাহেরা হাসেন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজা, সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান আরা পারভিন, কোষাধ্যক্ষ রফিক হাসান লালচাঁন, প্রচার সম্পাদক জেসমিন আরা বিউটিসহ বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সদস্যবৃন্দ।

এদিকে রাজশাহী ২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হওয়ায় বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন জানানো বিবৃতিদাতারা হলেন বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি হাসেন আলী, সহ-সভাপতি সাজ্জাদ আলী, সহ-সভাপতি হাজী মোঃ আব্দুল মালেক, সহ-সভাপতি আবুল কাদের মুন্না, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ জাকী, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম আল রাহী, সাংগঠনিক সম্পাদক রফিক হাসান লালচান, কোষাধ্যক্ষ আব্দুল গণি, প্রচার সম্পাদক হাসানুজ্জামান পলাশ, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাজা, নির্বাহী সদস্য মোঃ লিয়াকত আলী, তোহরুল ইসলাম, নাজমুল হক নান্টুসহ বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতির সকল সদস্যবৃন্দ।