গোদাগাড়ীতে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময়
প্রেস বিজ্ঞপ্তি: গতকাল রোববার গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (প্রেমতলী) সভাকক্ষে সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানীর সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’-এর আওতায় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য সেবাদানকারী কর্মকর্তা ও কর্মীবৃন্দের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ কেন্দ্রের আর এম ও ডা. ফিরোজা খাতুন। সভা সঞ্চালনা করেন সিসিবিভিও’র ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম।
সভায় প্রবন্ধ পাঠ করেন সিসিবিভিও’র সমাজ সংগঠক রুমিলা হেম্বব্রম। সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য কেন্দ্রের এমওডিসি ডা. মৌমিতা রহমান, টিএফপিও ডা. আহসানুল ইসলাম। অংশগ্রহণকারী ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির ইসবিনা মিঞ্চ, রঞ্জিত রায়, বাপ্পি মার্ডী, বিউটি তির্কী, রক্ষাগোলা সংগঠনের নেতা বিশ্বনাথ সরেন, সীমা এক্কা, মতিলাল কুজুর, গোগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলাম আলী, রিশিকুল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুবুর রহমান, নাগরিক প্রতিনিধি দীপ শিখার এরিয়া ম্যানেজার এরশাদ আলী, গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী আতিকুর রহমান, সাংবাদিক প্রতিনিধি দৈনিক ইনকিলাব প্রত্রিকার প্রতিনিধি হায়দার আলী, গ্লোবাল টিভির প্রতিনিধি আব্দুল বাতেনসহ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সকল স্তরের কর্মকর্তা ও কর্মী উপস্থিত ছিলেন।
ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতার মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর সংস্থার পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন সিসিবিভিও’রসহ সমন্বয়কারী শাহাবুদ্দিন। মুক্ত আলোচনার পর সকলের সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয় যে, কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক সচেতনতামূলক কার্যক্রম যৌথভাবে করবে রক্ষাগোলা সমন্বয় কমিটি, রক্ষাগোলা সংগঠন ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা পরিষদ, সিজি কমিটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণকে অগ্রাধিকার দেয়া হবে, স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করবে।











