ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ১২:২৭ পূর্বাহ্ন

বাঘায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ নিহত

  • আপডেট: Sunday, February 22, 2026 - 10:33 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের কাউসার আলীর স্ত্রী অনুপারভীন বেগম (৩৩) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। নিজ বাড়িতে অটোভ্যানের বিদ্যুতের সুইচ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ডা. সাজিয়া খান বলেন, ভর্তি করার আগে সে মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ঘটনা সম্পর্কে অবগত রয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।