বাঘায় মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত
বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় মাইক্রোবাসের ধাক্কায় আব্দুর রশিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর এলাকার সেফা মেডিকেল সেন্টার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ অফিস থেকে চন্ডিপুরে মোটরসাইকেল নিয়ে গরুর চিকিৎসার জন্য যাচ্ছিল। তিনি বাঘা-ঈশ্বরর্দী সড়কের চন্ডিপুর সেফা মেডিকেল সেন্টারের সামনে পোঁছলে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।
এতে সে রাস্তায় ছিঁটকে পড়ে গুরুতর আহন হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিয়া খান দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
হাসপাতালে নেয়ার পথে বানেশ্বর এলাকায় তার মৃত্যু হয়। ঘটনার সময় একটি দ্রুত গতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।
এতে তার মাথায় গুরুতর জখম হয়। ঘটনার পরপরই মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে যায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, দুর্ঘটনার পর আব্দুর রশিদের লাশ উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত লাশ দাফনের অনুমতি দেয়া হয়।











